ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় কারও মৃত্যু হয়নি, শনাক্ত ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৭৭২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৭০০টি।


এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑